স্বামী ও সন্তানের সঙ্গে অবকাশ যাপনে লন্ডন গিয়েছিলেন কারিনা কাপুর খান। সেখান থেকে ফিরে সাইফ আলি খান যেমন ব্যস্ত হয়ে গেছেন শুটিংয়ে, তেমনি কাজে নেমে পড়েছেন কারিনাও। লন্ডন থেকে ফিরেই দিল্লির একটি অনুষ্ঠানে হাজির হলেন নায়িকা। সেখানে তার পোশাক ও সাজসজ্জা যেন দিল্লির উষ্ণতা বাড়িয়ে দিলো কয়েকগুণ।দিল্লিতে অনুষ্ঠিত একটি ইভেন্টে দেখা গেল কারিনাকে। তিনি একটা উজ্জ্বল হলুদ রঙের পোশাক এবং ন্যুড স্টিভ ম্যাডেন পাম্প জুতো মিশো মিনি সিয়েরা স্টাড পরেছিলেন। কারিনার সঙ্গে একটি ছবিতে চলচ্চিত্র নির্মাতা করণ জোহরকেও দেখতে পাওয়া যায়।
বলিউডে গুঞ্জন, সম্প্রতি করণ জোহরের সঙ্গে সিনেমার জন্য চুক্তিবদ্ধ হয়েছেন কারিনা। তবে কোনো আনুষ্ঠানিক ঘোষণা এখনো পাওয়া যায়নি।
কারিনার ছবিগুলো দেখে বোঝার কোনো উপায় নেই তিনি ১৯ মাস বয়সী পুত্র তৈমুরের গর্বিত মা। নায়িকাসুলভ ব্যক্তিত্ব ও অভিব্যক্তি ফুটে উঠেছে তার সাজসজ্জা ও পোশাকে। যদিও পুত্র জন্মের পর ‘ভিরে দি ওয়েডিং’ নামের একটি সিনেমায় অভিনয় করে তাক লাগিয়ে দিয়েছেন কারিনা। তাকে দেখে বোঝাই যায়নি তিনি সদ্যই মা হয়েছেন।
সূত্র: এনডিটিভি

0 Comments