তিন আন্তর্জাতিক উৎসবে 'হালদা'

জাতীয় এবং আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে একাধিক পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্র নির্মাতা তৌকীর আহমেদ। তার নির্মিত ছবি ‘হালদা’ জয় করেছে দেশ-বিদেশে বাঙালি দর্শকের মন। অর্জন করেছে নানা রকম স্বীকৃতি ও পুরস্কার।

এবার ছবিটির মুকুটে যোগ হতে চলেছে আরও একটি নতুন অর্জন। শিগগিরই ‘হালদা’ নিয়ে তিনটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশগ্রহণের আমন্ত্রণ পেয়েছেন তৌকীর।

তারমধ্যে আগস্ট ৩১ থেকে সেপ্টেমবর ৪ পর্যন্ত কসোভোতে ১১তম ফিল্ম ফেস্টিভাল দ্য গডনেস অন দি থ্রোন এর প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে হালদা। এরপর সেপ্টেম্বর ৪-১০ পর্যন্ত অনুষ্ঠিত রাশিয়াতে ১৪তম কাজান ইন্টারন্যাশনাল ফেস্টিভাল অফ মুসমলিম সিনেমার মুল প্রতিযোগিতা বিভাগে লড়বে হালদা। আর অক্টোবর ৪-১১ পর্যন্ত ইতালিতে অনুষ্ঠিত হবে ২১তম রেলিজিয়ন টুডে ফিল্ম ফেস্টিভাল। সেখানেও প্রতিযোগিতাতে অংশ নেবে ‘হালদা’।

এই তথ্য নিশ্চিত করেছেন ‘হালদা’ চলচ্চিত্রের মার্কেটিং ও আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব বিষয়ক কর্মকর্তা মনজুরুল ইসলাম মেঘ।

প্রসঙ্গত, গেল বছরে ‘হালদা’ প্রথম সপ্তাহে ৮২টি হলে এবং পরবর্তীতে শতাধিক হলে মুক্তি পায়। বসুন্ধরা সিনেপ্লেক ও ব্লকবাস্টারে টানা দেড় মাস প্রদর্শিত হয়ে রেকর্ড সৃষ্টি করে। এতে প্রধান তিনটি চরিত্রে অভিনয় করেছেন জাহিদ হাসান, তিশা ও মোশাররফ করিম। এছাড়াও ছবিটিতে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, দিলারা জামান, রুনা খান, মোমেনা চৌধুরী প্রমুখ।

Post a Comment

0 Comments