বলিউডের জনপ্রিয় অভিনেত্রী রিতা ভাদুরী আর নেই। দীর্ঘ ১০ দিন হাসপাতালে ভর্তি থাকার পর মঙ্গলবার সকালে মৃত্যুবরণ করেন এই অভিনেত্রী। সর্বশেষ স্টার ভারত চ্যানেলের নিমকি মুখিয়া সিরিয়ালে ইমার্তি দেবীর ভূমিকায় দেখা যায় তাকে।শুধু টিভি শো নয়, অভিনয় জীবনে কাজ করেছেন ৭০টিরও বেশি বলিউডের সিনেমায়। দীর্ঘদিন ধরে কিডনি রোগে ভুগতে থাকা এই অভিনেত্রীর মৃত্যুতে শোক জানিয়েছেন অনিল কাপুর, আলিয়া ভাটসহ আরো অনেক বলিউড তারকারা।
রিতা ভাদুরির বয়স হয়েছিল ৬২। মুম্বাইয়ে তার নিজ বাস ভবনে শেষকৃত্য সম্পন্ন হবে বলে জানা গেছে।

0 Comments