‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৬’ এর আসরে
রোববার সেরা প্রামাণ্যচিত্র বিভাগে পুরস্কার পেয়েছে শবনম ফেরদৌসীর
‘জন্মসাথী’। রাজধানীর শেরে বাংলানগরের মুক্তিযুদ্ধ জাদুঘরে শুক্রবার বিকেল
সাড়ে ৪টায় প্রদর্শিত হতে যাচ্ছে চলচ্চিত্রটি।
২০১৬ সালের মার্চে ‘জন্মসাথী’র প্রথম প্রদর্শনী হয়। এরপর বিভাগীয় শহরগুলোতেও প্রদর্শিত হয়েছে এটি। পাশাপাশি বেশি কয়েকটি বিদেশি উৎসবেও দেখানো হয়েছে চলচ্চিত্রটি ‘জন্মসাথী’র গবেষণা ও চিত্রনাট্যে তৈরি করে শবনম ফেরদৌসী নিজেই পরিচালনা করেন প্রামাণ্যচিত্রটি। এটি যৌথভাবে প্রযোজনা করেছে একাত্তর টেলিভিশন ও মুক্তিযুদ্ধ জাদুঘর। বর্তমানে প্রথম পূর্ণদৈর্ঘ্য কাহিনিচিত্র ‘আজব সুন্দর’ নিয়ে ব্যস্ত আছেন শবনম ফেরদৌসী। সিনেমাটি সরকারি অনুদানের নির্মিত হচ্ছে।


0 Comments