আবারো আসছে জনপ্রিয় বলিউড অভিনেতা সঞ্জয় দত্তের বায়োপিক! খলনায়ক খ্যাত এই নায়ককে নিয়ে নির্মিতব্য নতুন ছবির নাম 'সঞ্জু: দ্যা রিয়েল স্টোরি'!ভারতীয় সংবাদমাধ্যম থেকে জানা যায়, রাজকুমার হিরানি পরিচালিত সঞ্জু পর্দায় মুক্তির সঙ্গে সঙ্গেই বক্স অফিসে সুপারহিট। ভেঙেছে বহু ছবির রেকর্ড কালেকশনও। তবে এই ছবি নিয়েও বেশ কিছু সমালোচনা হয়েছে। বলি মহলের একটা বড় অংশের মতে, সঞ্জয় দত্তের জীবনের অনেক অংশ এই ছবিতে দেখানো হয়নি। হিরানি নাকি প্রচ্ছন্ন ভাবে চেষ্ঠা চালিয়ে গিয়েছেন সঞ্জুকে নিরপরাধ প্রমান করার।
এই কারণেই নাকি 'সঞ্জু' দেখে একেবারেই পছন্দ হয়নি রামগোপালের। সে কারণেই তিনি ফের সঞ্জয় দত্তের বায়োপিক তৈরি করতে চান। এখনও পর্যন্ত সেই ছবির নাম ঠিক হয়েছে 'সঞ্জু: দ্য রিয়েল স্টোরি'।
মুম্বাই মিররকে সম্প্রতি রামগোপাল বলেন, 'হ্যাঁ, আমি এই ছবিটা তৈরি করছি।' কী ভাবে সঞ্জয়ের কাছে আগ্নেয়াস্ত্র এল, তা নাকি নিজের ছবিতে আরও স্পষ্ট করে দেখাতে চান রামগোপাল।
এই নতুন ছবিতে সামনে আসতে পারে একাধিক চাঞ্চল্যকর তথ্য। ইতিমধ্যেই ছবিটি নিয়ে রিসার্চ শুরু করেছেন রামগোপাল। তবে সঞ্জয় দত্তের ভূমিকায় কোন অভিনেতা থাকবেন তা নিয়ে এখনই মুখ খুলতে নারাজ পরিচালক।
মাতাল, ড্রাগ অ্যাডিক্ট, ক্যারেক্টারলেস, কোনও মন্তব্যেই আপত্তি নেই। একটি শব্দ 'আতঙ্কবাদী'। সেই এক শব্দ যা ছারখার করে রেখে দিয়েছিল সঞ্জয় দত্তের জীবন। এই একটা শব্দের জেরে বলিউড ইন্ডাস্ট্রি থেকে ক্রমশ বয়কট করে দেওয়া হয় তাকে। পরপর ১২ টা ফ্লপ দিলেন বক্স অফিসে। ইন্টারোগেশন, জেল, আন্ডারওয়ার্ল্ড। এই তিনটে জিনিস অভিনেতাকে যেন আষ্টেপৃষ্টে বেঁধে রেখেছিল। সঞ্জুর আপনজনেরা ভেবেছিলেন, 'আর বোধহয় 'বাবা'র ইন্ডাস্ট্রিতে ফেরা হল না।' অন্যদিকে নিন্দুকরা মহানন্দে পার্টিতে সঞ্জয় দত্তের ব্যর্থতাকে সেলিব্রেট করতে ব্যস্ত। তবে জেলে বেশ খানিকটা সময় কাটাবার পর সকলের সমালোচনাকে ছাঁপিয়ে, জেল থেকে বেরিয়ে হয়ে উঠলেন সকলের 'মুন্নাভাই'। প্রতিটি ঘটনার টুকরো টুকরো অংশ নিয়ে তৈরি হয়েছিল 'সঞ্জু'র ট্রেলার। যা মুক্তি পেতেই হইচই পড়ে গিয়েছিল দর্শমহলে।
তাই রাম গোপালের সঞ্জু কেমন হবে! তাই নিয়েও শুরু হয়ে গিয়েছে জল্পনা।

0 Comments