গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে জনপ্রিয় কণ্ঠশিল্পী বেবী নাজনিন

জনপ্রিয় কণ্ঠশিল্পী বেবী নাজনীন হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। গত দুদিন ধরে জ্বরের তাপমাত্রা না কমায় শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে মঙ্গলবার রাত ৮টায় রাজধানীর গুলশানের ইউনাইটেড হাসপাতালে ভর্তি করানো হয় তাকে।

‘কাল সারা রাত ছিল স্বপ্নেরই রাত’, ‘দু’চোখে ঘুম আসে না’, ‘মরার কোকিলে’র মতো অসংখ্য জনপ্রিয় গানের শিল্পী বেবী নাজনীন দুই দিন ধরে জ্বরে ভুগছেন। তাকে রাজধানীর গুলশানের ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার রাতে তাকে ইউনাইটেড হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হলে চিকিৎসকদের পরামর্শে তাকে ভর্তি করানো হয়। হাসপাতালে তার সঙ্গে পরিবারের সদস্যরা উপস্থিত আছেন।

Post a Comment

0 Comments