গত কয়েক বছর ধরে বাংলায় ডাবিংকৃত টিভি সিরিজ ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে।
সেই ধারাবাহিকতায় এবার বাংলাদেশের টিভি চ্যানেলে আসছে আন্তর্জাতিক
পুরস্কারপ্রাপ্ত তুর্কি দীর্ঘ সিরিয়াল ‘জান্নাত’। ধারাবাহিকটির গল্প যেমন
একটি নিখাদ পারিবারিক গল্প, তেমনি এটি বর্তমান সময়েরও গল্প।পারিবারিক ও বর্তমান সময়ের গল্প নিয়ে ‘জান্নাত’ নির্মিত হয়েছে। যেখানে একটি এতিম মেয়ের জীবনসংগ্রামের নানা চিত্র উঠে এসেছে। দারিদ্র্যের মধ্যে বড় হওয়া মেয়েটি যখন স্থপতি হয়ে তার স্বপ্নের প্রতিষ্ঠানে চাকরি পান। তখন তিনি ভাবেন তার জীবনের দুঃখ-দুর্দশা হয়তো দূর হতে শুরু করেছে। কিন্তু উল্টো তার জীবনে নতুন করে জটিলতা সৃষ্টি হয়। তাকে ফেলে যাওয়া মা আবারও ফিরে আসে তার জীবনে। তবে ভালোবাসা নিয়ে নয়, বরং তার প্রতি তীব্র বিদ্বেষ নিয়ে। অন্যদিকে মেয়েটির জীবনে যে প্রেম আসে, সেখানেও প্রতিদ্বন্দ্বী হয়ে দাঁড়ায় তার বোন।
উল্লেখ্য, সিরিয়ালটি বাংলাদেশে নিয়ে এসেছে ‘বঙ্গ’। ডাবিং করেছে ‘প্ল্যাটফর্ম’। পুরো ডাবিং প্রক্রিয়া তত্ত্বাবধান করেছেন ‘সুলতান সুলেমান’খ্যাত দীপক সুমন।

0 Comments