'বাচ্চুহীন' এলআরবির প্রথম কনসার্ট

সম্প্রতি আমরা বাংলাদেশের লিজেন্ড আইয়ুব বাচ্চুকে হারিয়েছি। তিনি আর কখনও রূপালি গিটার নিয়ে গাইবেন না, কিন্তু তিনি তার রেখে যাওয়া গান দিয়ে বেঁচে থাকবেন আজীবন। এই প্রথম সেই আইয়ুব বাচ্চুহীন ‘এলআরবি’ প্রথম কনসার্ট হতে যাচ্ছে চট্টগ্রামে

ব্

চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে পারফর্ম করবে ‘এলআরবি।’ এটা আইয়ুব বাচ্চুকে ছাড়া ‘এলআরবি’ প্রথম কনসার্ট। প্রয়াত আইয়ুব বাচ্চু ‘গান বাংলা’র আয়োজনে রংপুরে ১৬ অক্টোবর তাঁর শেষ কনসার্ট ‘শেকড়ের সন্ধানে’ শোতে পারফর্ম করেছেন। এরপর এই সিরিজের আরো ৭টি কনসার্টে পারফর্ম করার কথা ছিল তার।
আইয়ুব বাচ্চু যে গান আর গিটারের সুর পৃথিবীতে রেখে গেছেন, সেগুলোকে বাঁচিয়ে রাখার জন্যই আয়োজকদের অনুরোধে ‘এলআরবি’র ৪ সদস্য স্বপন (বেইজ), শামিম (ম্যানেজার, সাউন্ড ইঞ্জিনিয়ার), মাসুদ (সেকেন্ড লাইন গিটার) এবং রোমেল (ড্রামস) এই সিরিজ কনসার্টগুলোতে পারফর্ম করবেন। কনসার্টে ‘চলো বদলে যাই’ এবং ‘উড়াল দিব আকাশে’ গান দুটি ট্রিবিউট হিসেবে বাজাবেন তারা।

আইয়ুব বাচ্চু ১৮ অক্টোবর রাজধানীর স্কয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৬ বছর।

Post a Comment

0 Comments