প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাসের বিয়ে নিয়ে বলিউডে
গুঞ্জনের শেষ নেই। লন্ডনে নিক প্রিয়াঙ্কাকে বিয়ের প্রস্তাব দেয়ার পর থেকেই
সংবাদ শিরোনামে এই জুটি। বিয়ের প্রস্তুতি নিয়ে বেশ কয়েক দিন ধরেই ব্যস্ত ছিলেন প্রিয়াঙ্কা। যাবতীয় তোড়জোড়ের মধ্যেই বিয়ের দিনটা ঘোষণা করে দিলেন তিনি।
জানা গেছে, ২ ডিসেম্বর নিকের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছে প্রিয়াঙ্কা। জোধপুরের বিলাসবহুল উমেইদ ভবনে হবে বিবাহ অনুষ্ঠান। ৩০ নভেম্বর থেকে শুরু হবে বিয়ের উৎসব। তিন দিন ধরে চলবে তা।
সূত্রের খবর, বিয়েতে ২০০ অতিথিকে আমন্ত্রণ জানাতে চলেছেন প্রিয়াঙ্কা। প্রিয়াঙ্কার বোন পরিনীতি জানিয়েছেন, রাজকীয় বিয়ের প্রস্তুতি নিচ্ছেন তার দিদি।

0 Comments