বাস্তব জীবনে মানুষের সমস্যা ও স্বপ্নের অন্ত নেই।
কিন্তু কিছু কিছু স্বপ্ন মানুষকে শুধু আকস্মিকই করে না, আপ্লুতও করে। তেমনই
এক স্বপ্ন তথা ইচ্ছা ছোটবেলা থেকে লালন করে আসছেন চিত্রনায়ক আরিফিন শুভ।
নিজের চোখ দিয়ে অন্য কাউকে পৃথিবী দেখাতে চান তিনি।তিনি আরও বলেন, ‘আমাদের দেশে নিজের অঙ্গদানের প্রথা হয়তো সেভাবে নেই। শিগগিরই এ বিষয়ে খোঁজ নিয়ে ঠিক করে রাখব, যাতে আমার মৃত্যুর পর কেউ একজন আমার চোখ ব্যবহার করতে পারেন।’ শুভ বর্তমানে গোলাম সোহরাব দোদুলের পরিচালনায় ‘সাপলুডু’ ছবির শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন। এতে তার বিপরীত অভিনয় করছেন বিদ্যা সিনহা মিম। এছাড়াও নঈম ইমতিয়াজ নেয়ামূলের ‘জ্যাম’ ছবির শুটিংও শুরু করবেন শিগগিরই।

0 Comments