দেশীয় চলচ্চিত্রে অবদানের স্বীকৃতি স্বরূপ প্রথমবারের
মতো ‘আলোকিত নারী সম্মাননা’য় ভূষিত হলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত
নায়িকা সাদিকা পারভীন পপি।এ সম্মাননা পাওয়া প্রসঙ্গে পপি বলেন, ‘এবারই প্রথম চলচ্চিত্র অভিনয়ের জন্য আলোকিত নারী সম্মাননা পেলাম। এ সম্মাননা আমার জীবনের অন্য সম্মাননা থেকে সম্পূর্ণ আলাদা। আমাকে সম্মানিত করার মধ্যদিয়ে বাংলাদেশের সব সফল নারীর সম্মানিত করা হল। তাই আমার এ সম্মাননা সব সফল নারীকে আমি উৎসর্গ করলাম।’

0 Comments