
কুচ কুচ হোতা হ্যায়’ প্রযোজনা করেছিলেন করণের বাবা যশ জোহর। আর পরিচালনা করেছেন করণ নিজেই। তবে দ্বিতীয় পর্বটি প্রযোজনার দায়িত্ব করণ নিলেও পরিচালনায় থাকবে অন্যকেউ।
১৯৯৮ সালে ‘কুচ কুচ হোতা হ্যায়’ মুক্তি পায়। এতে অভিনয় করেছিলেন শাহরুখ খান, কাজল ও রাণী মুখার্জি। তিন বন্ধুর কাহিনী নিয়ে অসাধারণ এই ছবির মধ্য দিয়ে বলিউডে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন করণ জোহর।
সিনেমাটির আনুষ্ঠানিক ঘোষণা আসার আগেই জানা গেল, এবার শাহরুখ-কাজলের স্থানে নতুন সিকুয়্যালে অভিনয় করবেন টাইগার শ্রফ ও আলিয়া ভাট। রাণী মুখার্জীর স্থানে নাকি দিশা পাটানিকে নেওয়ার কথা ভাবছেন করণ। যদিও বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি।

0 Comments