সাভারে শুটিং শেষ। এবার 'অন্ধকার জগৎ' সিনেমার আইটেম গান 'নাচুনি বুড়ি'তে দেখা যাবে নাঈলা নাইমকে।এই আইটেম সং নিয়ে নাঈলা বলেন ‘নাচুনি বুড়ি’ গানটির শুটিং হয়েছে। বেশ ভালো কোরিওগ্রাফিও ছিল। এত অভিজ্ঞ একটি টিমের সঙ্গে কাজ করতে পেরে ভালো লেগেছে। বরাবরের মতো এ গানেও আবেদনময়ী নায়লা নাঈমকে সবাই দেখতে পাবেন। আশা করছি ভালো লাগবে।
এর আগে 'রাত্রীর যাত্রী' ছবির আইটেম গানে নেচেছেন নায়লা নাঈম। নতুন আইটেম গানটি সম্পর্কে তিনি বলেন, অনেক সুন্দর ও বড় আয়োজনের সেটে কাজ করতে পেরে আমি খুশি।
‘অন্ধকার জগৎ’ নামের ছবিটি পরিচালনা করছেন বদিউল আলম খোকন। ছবিটিতে আরও অভিনয় করছেন ডি এ তায়েব, মাহিয়া মাহি ও গুলশান আরা পপি।

0 Comments