
গেল ৭ বছর ধরেই রাজধানীর বাংলা একাডেমিতে আয়োজন করা হয় সাহিত্যের উৎসব ‘ঢাকা লিট ফেস্ট’। যেখানে বিভিন্ন দেশ থেকে উপস্থিত থাকেন প্রখ্যাত সাহিত্যিকরা। আর এবার সাহিত্যের এই অনুষ্ঠানে নামজাদা সাহিত্যিকদের পাশাপাশি হাজির হতে যাচ্ছেন বলিউডের দুই সু-অভিনেত্রী মনীষা কৈরালা ও নন্দিতা দাস। শুধু তাই নয়, থাকবেন ব্রিটিশ অভিনেত্রী টিলডা সুইনটন।

চলচ্চিত্র দেখানোর পর এ ছবি নিয়ে ‘ডিরেক্টরস কাট’ অধিবেশনে কথা বলবেন নন্দিতা।
উৎসবের দ্বিতীয় দিনেও সোয়া এগারোটার অধিবেশনে উপস্থিত থাকবেন নন্দিতা দাস। নিজের স্ট্রাগলের গল্প শোনাবেন তিনি। একই অধিবেশনে তার সঙ্গে উপস্থিত থাকবেন ক্যানসার জয়ী বলিউড অভিনেত্রী মনীষা। ক্যানসারের সঙ্গে লড়াই নিয়ে তিনি বইও লিখেছেন। যার নাম ‘দ্য বুক অব আনটোল্ড স্টোরিজ’। ঢাকা লিট ফেস্টে নিজের ক্যারিয়ার ও ক্যানসার জয়ের গল্প বলবেন তিনি।
চলতি বছরে ৭১তম কান চলচ্চিত্রে প্রদর্শিত হয় ‘মান্টো’। গেল সেপ্টেম্বরে ছবিটি মুক্তি পায় ভারতে। বক্স অফিসে খুব একটা সুবিধা করতে না পারলেও সব সিনেমা বোদ্ধাদের কাছে বেশ প্রশংসা কুড়িয়েছে ছবিটি। ১৯৪৬ থেকে ১৯৫০ সাল পর্যন্ত মান্টোর জীবনের সংকটময় সময়কে ছবিতে তুলে ধরা হয়েছে। শুধু মান্টো নন, ছবিতে প্রাণ পেয়েছে মান্টোর কিছু ছোটগল্পও।

২০১১ সাল থেকে শুরু হয় ঢাকা লিট ফেস্ট। বরাবরের মতো এবারও দেশ-বিদেশের দুই শতাধিক সাহিত্যিক, অভিনেতা, রাজনীতিক, গবেষক, সাংবাদিক, প্রকাশক, চিন্তাবিদ, ইতিহাসবিদ প্রায় একশ সেশনে অংশ নেবেন।

0 Comments