বলিউডের অন্যতম বল্ডিবিল্ডার এবং জনপ্রিয় নায়ক সালমান খান। বরাবরই
সামাজিক কার্যক্রম করে তিনি আলোচিত হয়েছেন। শিশুদের জন্য রয়েছে তার অন্যরকম
এক ভালবাসা। আর এই ভালবাসার টানেই সালমান ছুটে গিয়েছিলেন ভারতের মুম্বাইর
টাটা মেমোরিয়াল হাসপাতালে । যেখানে ক্যান্সার আক্রান্ত এক শিশু তাকে দেখতে
চেয়েছিল। তাই নিজেই ছুটে গেছেন সেই শিশুর সঙ্গে দেখা করতে। আর সেই শিশুর
সঙ্গে সাক্ষাতের ভিডিও এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। শিশুটির সঙ্গে
আলাপচারিতার এক ফাঁকে মাথা নিচু করে নিজের চোখের পানিও লুকিয়েছেন এই
শক্তিমান অভিনেতা। তবে এটাই প্রথম নয়, এর আগে বহুজনের চিকিৎসার খরচ তিনি বহন করেছেন। অনেককেই অর্থনৈতিকভাবে সাহায্য করেছেন। তবে শিশুদের সঙ্গে তার খুনসুটি প্রায়ই চোখে পড়ে। সালমান খান এখন কাজ করছেন আলী আব্বাস জাফর পরিচালিত ‘ভারত’ ছবিতে। এ ছবিতে আরও অভিনয় করছেন ক্যাটরিনা কাইফ, টাবু, দিশা পাটানি, জ্যাকি শ্রফ প্রমুখ। ছবিটি আগামী বছর ঈদে মুক্তি পাবে। টাইমস অব ইন্ডিয়া

0 Comments