মঞ্চ, টেলিভিশন ও চলচ্চিত্রের নামী অভিনেতা তারিক আনাম খান। আর এ প্রজন্মের অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া। তাদের দুজনকে নিয়ে নির্মিত হচ্ছে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। নাম ‘আবার বসন্ত’। ট্যাম মাল্টিমিডিয়ার ব্যানারে এটি নির্মাণ করছেন অনন্য মামুন।নির্মাতা জানান, ২ ডিসেম্বর থেকে ঢাকার বিভিন্ন লোকেশনে ছবিটির শুটিং শুরু হচ্ছে। চলবে টানা ১৫ ডিসেম্বর পর্যন্ত। আর ছবিটি শুটিংয়ের আগেই মুক্তির দিনক্ষণও চূড়ান্ত করে রেখেছেন তিনি। নিশ্চিত করেছেন, ‘আবার বসন্ত’ মুক্তি পাচ্ছে ৮ ফেব্রুয়ারি।
ছবিটির গল্পের বিষয়ে নির্মাতা বলেন, ‘আমি একজন বাবা না, আমি একজন মানুষ। এটাই গল্প। এর বাইরে আর কিছুই বলা যাবে না। আমার মনে হয় এখনই সময়। সিনেমা মানে যে স্টার নিয়েই কাজ করতে হবে, তা নয়।’
‘নির্দিষ্ট ফরম্যাটের বাইরে গিয়ে কাজ করার সময় আসছে। নতুন ফরম্যাটের একটা ছবি বানাতে গেলে অ্যাক্টর দরকার। স্টার দরকার নাই।’
ছবিটির অন্যান্য বিষয় নিয়ে এখনই মুখ খুলতে নারাজ নির্মাতা। তবে তিনি সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন।

0 Comments