বলছি, ঢাকাই চলচ্চিত্রের হালের ক্রেজ চিত্রনায়িকা পরীমনির কথা। ব্যক্তিগত জীবনে ‘লাভগুরু’খ্যাত তামিম হাসানের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন এই অভিনেত্রী। এ খবর কারো অজানা নয়। এবার প্রেমের সম্পর্ককে পরিণতি দিতে বাগদান সম্পন্ন করলেন এই জুটি। গতকাল ছিল বিশ্ব ভালোবাসা দিবসে বাগদান সম্পন্ন করেছেন পরীমনি-তামিম।
এ প্রসঙ্গে পরীমনি রাইজিংবিডিকে বলেন, ‘পারিবারিক আয়োজনেই বাগদান সেরেছি। তবে এখনো অনেকগুলো অনুষ্ঠান বাকি রয়েছে। সেগুলো সবাইকে সঙ্গে নিয়ে করতে চাই।’
কবে নাগাদ বিয়ে করছেন? এমন প্রশ্নের উত্তরে চিত্রনায়িকা পরীমনি বলেন, ‘কোনো এক ১৪ ফেব্রুয়ারি, ভালোবাসা দিবসে। বিয়ের জন্য আমার আরো একটু পরিপক্কতা লাগবে।’
কাজের ক্ষেত্রে তামিম হাসান তাকে খুবই সহযোগিতা করেন বলে জানান পরীমনি। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘ও কাজের ক্ষেত্রে খুবই হেল্পফুল। আমরা যে জগতে কাজ করি, ভালোবাসার মানুষ সেই জগতটিকে সম্মান না করলে, মানসিক সাপোর্ট না দিলে কাজ করা অসম্ভব। এ ক্ষেত্রে আমি শতভাগ ভাগ্যবতী।’
তামিম হাসান একটি জাতীয় দৈনিক পত্রিকার বিনোদন প্রধানের দায়িত্ব পালন করছেন। এ ছাড়া একটি বেসরকারি রেডিও স্টেশনের জনপ্রিয় অনুষ্ঠান 'লাভগুরু' শিরোনামের অনুষ্ঠানটির উপস্থাপক। তামিম সকলের নিকট 'লাভগুরু' হিসেবেই পরিচিত।


0 Comments