সামাজিক যোগাযোগমাধ্যমে ‘ফান্নে খান’ তারকার একটি স্থিরচিত্র এখন হাত ঘুরছে, সেটি দেখে নেটিজেনদের অনুমান, ফের মা হতে চলেছেন এই অভিনেত্রী।
ছবিটি সম্ভবত ঐশ্বরিয়া রাই ও তাঁর স্বামী অভিষেক বচ্চনের গোয়া ভ্রমণকালের। মাইক্রো-ব্লগিং সাইট টুইটারে দ্য গোয়া এভরিডে নামক অ্যাকাউন্ট থেকে ছবিটি শেয়ার করা হয়েছে। সেখানে দুজনকে সৈকতে হাঁটতে দেখা যাচ্ছে।
Aishwarya Rai Bachchan and @juniorbachchan at Benaulim Beach yesterday as captured by Santosh Mirajkar for The Goan Everyday #Bollywood #Goa #beaches #ItsBetterInGoa #bollywoodstars #actors #news #BestNewspaper #HoliHai #Holi #HoliHoliday #Holi2019
49 people are talking about this
উত্তেজিত এক ভক্ত টুইট-বার্তায় লিখেছেন, ‘অ্যাশের আরেক সন্তানের জন্য আমিও অপেক্ষা করছি।’
২০০৭ সালে অভিষেক বচ্চনের সঙ্গে গাঁটছড়া বাঁধেন ঐশ্বরিয়া রাই। ২০১১ সালে তাঁদের ঘর আলো করে আসে প্রথম কন্যাসন্তান আরাধ্যা। যদি এই গুঞ্জন সত্যি হয়, তবে বচ্চন পরিবারে যোগ দেবে আরেক স্টার কিডস!
ঐশ্বরিয়া রাইকে সর্বশেষ ‘ফান্নে খান’ সিনেমায় দেখা গেছে। এই ছবিতে আরো ছিলেন রাজকুমার রাও ও অনিল কাপুর। সুপারস্টারের ভূমিকায় অভিনয় করেন ঐশ্বরিয়া। তবে দুঃখজনক হলেও সত্যি, বক্স অফিসে তেমন ব্যবসা করতে পারেনি এ ছবি।
শোনা গিয়েছিল, ‘গুলাব জামুন’ ছবিতে স্বামী অভিষেক বচ্চনের সঙ্গে জুটি বাঁধবেন। তবে পরে করবেন না বলে জানান ঐশ্বরিয়া রাই। সূত্র : বলিউড বাবল



0 Comments