এর চারবছর পর একই অভিনেতার সঙ্গে করেন দাবাং টু, সেটিও ছিল সুপার হিট। এছাড়া ৮ বছরের অভিনয় জীবনে জুটি বেঁধেছেন অক্ষয় কুমার, অজয় দেবগান, শহিদ কাপুরসহ আরও কয়েক জনের সঙ্গে। তার মধ্যে ফ্লপ ছবিও যেমন আছে, তেমনি রাউডি রাঠোর, সন অব সর্দারের মতো ব্যবসাসফল ছবিও আছে।
এবার আলোচনায় এলেন মালদ্বীপে ছুটি কাটাতে গিয়ে। সেখানে সমুদ্র সৈকতে নিজেকে মৎস্যকন্যা রূপে হাজির করলেন তিনি। মৎস্যকন্যার মতো ছবি তুলেছেন। সেটি পোস্টও করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। ক্যাপশনে লিখেছেন, ‘মৎস্যকন্যারা বেঁচে আছে।’
সোনাক্ষী অভিনীত সর্বশেষ ছবি ছিলো ‘ওয়েলকাম টু নিউইয়র্ক’। ছবিটি ২০১৮ সালের জানুয়ারিতে মুক্তি পেয়েছিল। বক্স অফিসে তেমন সাড়া পায়নি এটি।

0 Comments