এদিকে নতুন একটা ওয়েব সিরিজের শুটিংয়ে অংশ নিতে গত ১২ সেপ্টেম্বর ইউরোপের দেশ মাল্টায় পাড়ি জমিয়েছেন আফ্রি। একটা রেস্তোরাঁকে ঘিরে নির্মিত হচ্ছে বিগ বাজেটের এ ওয়েব সিরিজ। ছয় পর্বে নির্মিত কমেডি ঘরানার এ ওয়েব সিরিজের নাম ‘টিন টিন’। এটি পরিচালনা করছেন মাল্টার নির্মাতা রে।
আফ্রি বলেন, ‘মাল্টা ইউরোপের একটা সুন্দর দেশ। একটা রেস্তোরাঁ ঘিরেই ওয়েব সিরিজের গল্প কাহিনি। কমেডি ধাঁচের এ সিরিজটি নির্মিত হচ্ছে ছয় পর্বে। খুব সুন্দর গল্প। কাজটি ভালোভাবে শেষ করে আগামী মাসের মাঝামাঝি দেশে ফিরবো।’
আফ্রি সাম্প্রতিককালে ব্যস্ত মিউজিক ভিডিও নিয়ে। এরই মধ্যে বেশকিছু মিউজিক ভিডিওতে তিনি বাজিমাত করেছেন।

0 Comments