‘কিবোর্ড বাদক’ তুষার আর নেই

না ফেরার দেশে চলে গেলেন ‘কিবোর্ড বাদক’ হ্যামলেট তুষার। রোববার দিনগত রাতে রাজধানীর নিজ বাসায় তিনি মৃত্যুবরণ করেন। গুণী এই বাদকের মৃত্যুতে মিউজিক ইন্ডাস্ট্রিতে নেমেছে শোকের ছায়া।
দেশের জনপ্রিয় ব্যান্ডদল ‘সোলস’র সঙ্গে যুক্ত ছিলেন তুষার। ২০০৯-২০১০ সালে তিনি ‘সোলস’র সঙ্গে কিবোর্ড বাজাতেন। তুষারের মৃত্যুর খবর শোনার পর দেশের অনেক শিল্পী ও শোভাকাঙ্খিরা নিজেদের ফেসবুকে লিখেছেন শোক জানিয়েছেন, নানা ভাবে প্রিয় মানুষকে হারানোে বেদনা প্রকাশ করেছেন।
ষারের সঙ্গে একটি ছবি ফেসবুকে শেয়ার করে সঙ্গীতশিল্পী সিঁথি সাহা লিখেছেন, ‘এটা দুই সপ্তাহ আগে হ্যামলেট তুষার ভাইয়ের সঙ্গে তোলা ছবি। ভাইয়া এত কিসের তাড়া ছিল তোমার? বিশ্বাস হচ্ছে না। এজন্যই কি এত বছর একসাথে কাজ করা হলো? এই কাজ না হলেই ভালো ছিল। ভাইয়া এভাবে ছেড়ে গেলে!’
সঙ্গীতশিল্পী প্রীতম হাসান তুষারের একটি ছবি শেয়ার করে ফেসবুকে লিখেছেন, বাংলাদেশের একজন গুণী কিবোর্ড বাদক হ্যামলেট তুষার চলে গেলেন না ফেরার দেশে। ওপারের জীবনে মহান আল্লাহ তাকে শান্তিতে রাখুন।

Post a Comment

0 Comments