আলিয়ার বোন শাহিনের প্রথম উপন্যাস ১০ অক্টোবর ‘ওয়ার্ল্ড মেন্টাল হেল্থ ডে’ দিবসে প্রকাশিত হয়। প্রকাশ পাওয়া ‘নেভার বিন (আন) হ্যাপিয়ার’ বইতে তিনি লিখেছেন নিজের অবসাদগ্রস্ততার কথা। দীর্ঘদিন ধরে মানসিক অবসাদে ছিলেন তিনি। স্মৃতিকথায় তুলে ধরেছেন তার কষ্টে থাকার গল্প।
বোনের কাছে খোলা চিঠিও লিখেছেন আলিয়া। ভিডিওতে এই বই নিয়ে কথা বলেন তিনি। আলিয়া বলেন, ‘শাহিনের এ বইটি নিয়ে গর্ব হচ্ছে আমার। এ চিঠিটি লিখার সময় আমার ভীষণ কষ্ট হয়েছে। ২৫ বছর এক সঙ্গে থাকার পরেও শাহিনের কিছু সময় নীরব হয়ে থাকার অর্থ বুঝতে পারিনি।’
ভিডিওটিতে আলিয়া আরও জানান, শাহিনের মুখ থেকে এক সময় তার সব হাসি মিলিয়ে গিয়েছিল। বোনের করুন সময়ে তার পাশে থাকতে পারেননি বলে ক্ষমা চান এ অভিনেত্রী।

0 Comments