ভারতীয় টিভি চ্যানেলের হিন্দি সিরিয়ালের পরিচিত মুখ
কারিশ্মা শর্মা। ‘রাগিণী এম এম এস টু’ এর মতো ছবিতেও প্রশংসা পেয়েছিলেন
তিনি। এবার নিজের জীবনের এক ভয়ঙ্কর কাহিনি প্রকাশ করেছে আলোচিত এ
অভিনেত্রী।কারিশ্মার বলেন, আমি একবার ধর্মশালায় বেড়াতে গিয়েছিলাম বন্ধুদের সঙ্গে। একটা মন্দিরে গিয়েছিলাম আমরা। নিজেদের মধ্যে গল্প করছি, ছবি তুলছি। হঠাৎ পেছনে তাকিয়ে দেখি জনা ১৫ লোক ঘিরে ধরেছে আমাদের। খুব বাজেভাবে তাকাচ্ছে। এত ভয় পেয়ে গিয়েছিলাম, কোনো কথা বলতে পারছিলাম না। দৌড়ে নেমে এসেছিলাম সবাই…।
তিনি জানান, শুধু মন্দিরে নয়, ওই ট্রিপে শপিংয়ের সময়ও তাকে অনুসরণ করেছিলেন কয়েকজন। এমনকি তাদের হাতে ধারালো অস্ত্র ছিল।

0 Comments