সাত বছরের সম্পর্কের ইতি টেনে বিয়ের পিঁড়িতে বসছেন টালিউডের জনপ্রিয় দুই তারকা অঙ্কুশ হাজরা ও ঐন্দ্রিলা। ঐন্দ্রিলার কাছে জানতে চাওয়া হলে নায়িকা বলেন, সত্যি বলছি- এখনও কিছুই ফাইনাল হয়নি। বে খুব তাড়াতাড়িই যে এই জুটি গাঁটছড়া বাঁধছেন, তা বলছেন তাদের ঘনিষ্ঠ বন্ধুরাও।
অঙ্কুশ বর্তমানে ব্যস্ত ‘ভিলেন’ ছবির কাজে। বাবা যাদবের পরিচালনায় এ ছবির প্রযোজক শ্রীকান্ত মোহতা। নায়িকা মিমি চক্রবর্তী। যিনি এর আগে ২০১৬ সালে অঙ্কুশের বিপরীতে ‘কী করে তোকে বলব’ ছবিতে কাজ করেছেন।
অন্যদিকে অভিনেত্রী ঐন্দ্রিলা ব্যস্ত তার সিরিয়াল নিয়ে। স্টার জলসা ও জি-বাংলার বেশ কয়েকটি জনপ্রিয় সিরিয়ালে দেখা গেছে তাকে। এখনও চলছে একাধিক সিরিয়াল। শিশুশিল্পী হিসেবে তিনি চলচ্চিত্রেও অভিনয় করেছেন।

0 Comments