
কিন্তু হঠাৎ করেই ঘটলো অনাকাঙ্ক্ষিত এক কাণ্ড। এবার সোশ্যাল মিডিয়ায় অপমানিত হলেন মণীষা৷ তাও আবার দীপিকা-রণবীরকে বিয়ের শুভেচ্ছা জানিয়ে৷ বিষয়টি নিয়ে বেশ বিব্রত হয়েছেন জনপ্রিয় এই অভিনেত্রী। দীপভীরের বিয়ে নিয়ে উৎসাহ ছিল সব মহলেই৷ বিয়ের ছবি একে একে আসতেই উন্মাদনা বাড়তে থাকে৷ সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছার বন্যা বয়ে যায়৷
অন্যান্যের মত মণীষাও নব দম্পতিকে শুভেচ্ছা জানায়৷ পাশাপাশি দুঃখপ্রকাশ করে জানান যে- বাইরে থাকার ফলে এই শুভ মুহূর্তে তিনি উপস্থিত থাকতে পারবেন না৷ কিন্তু তার কামনা সবসময়ই দীপিকা-রণভীরের সঙ্গে থাকবে৷ এরপরই এক ব্যক্তি, যিনি নিজেকে মণীষার ভক্ত বলে দাবি করেছেন, তিনি আসরে নেমে পড়েন৷ মণীষা কিভাবে রিসেপশনের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন? তিনি কী আদৌও আমন্ত্রণ পেয়েছেন ? কারণ, দীপভীরের রিসেপশনে তো কাউকেই নাকি ডাকাই হয়নি!
অঙ্কিত পরদকরের এমন মন্তব্যে দারুণ চটে যান মণীষা৷ যদিও তার অভিব্যক্তি ছিল খুবই মার্জিত৷ শুধুমাত্র রিসেপশনের কার্ডটি পোস্ট করে দেন তিনি৷ সঙ্গে লিখে দেন, উত্তর-প্রত্যুত্তরে তিনি বিশ্বাসী নন৷ কিন্তু এমন অভব্যতার জবাব তো দিতেই হয়। ক্যান্সারের সঙ্গে লড়াইয়ে কীভাবে নতুন জীবন পেয়েছেন তিনি, সেই নিয়ে বই লিখেছেন মণীষা৷ নাম ‘হিলড’৷

0 Comments