পুরুষ হকি বিশ্বকাপের প্রচারে ভারতের ভুবনেশ্বর যাওয়ার কথা রয়েছে বলিউড
বাদশা শাহরুখ খানের। তবে সেখানে গেলে তার মুখে কালি ছিটানো ও কালো পতাকা
প্রদর্শনের হুমকি দিয়েছে ‘কলিঙ্গ সেনা’ নামের একটি সংগঠন।‘কলিঙ্গ সেনা’র প্রধান হেমন্ত রথ জানান, ভুবনেশ্বরে এলে শাহরুখ খানের মুখে কালি ছিটানো হবে এবং কালো পতাকা প্রদর্শন করা হবে।
তার অভিযোগ, ১৭ বছর আগে নির্মিত বলিউড ছবি ‘অশোকা’য় যেভাবে সেই সময়ের কলিঙ্গকে (বর্তমানে ওড়িশা) দেখানো হয়েছে, তা ওড়িশার জনগণকে অপমান করার সামিল। বলিউড বাদশা অভিনীত এই ছবিটি মুক্তি পায় ২০০১ সালের ২৬ অক্টোবর মুক্তি পেলেও ব্যাপক বিক্ষোভের জেরে প্রথম সাত দিন সিনেমাটি চালাতেই পারেনি ওড়িশার সিনেমা হলগুলো।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিনেতার মুখে শুধু কালি ছিটানোই নয়, বিমানবন্দর থেকে স্টেডিয়াম পর্যন্ত গোটা রাস্তায় শাহরুখকে কালো পতাকাও প্রদর্শন করা হবে।
জানা গেছে, ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়কের আমন্ত্রণে আগামী ২৭ নভেম্বর ২০১৮ পুরুষ হকি বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে কলিঙ্গ স্টেডিয়ামে শাহরুখ খানের যাওয়ার কথা রয়েছে।

0 Comments